র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি বুধবার রাতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় চার কেজি গাঁজা ও ১০১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল আলিমকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। একইদিন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পরানপুর মাঠ থেকে ১০১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। অপরদিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার বড়াই গ্রাম থেকে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ইসমাইল হোসেন ও আমির আলিকে গ্রেফতার করে র্যাব। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা করেছে র্যাব।
