তথ্য মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের প্রশিক্ষকসহ ২৫ জন কর্মকর্তা নিয়ে খুলনায় আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর খানজাহান আলী (র.) সেতুর পশ্চিম দিকের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উলটে যায়। তবে, এতে চার কর্মকর্তা ও বাসের হেলপার সামান্য আহত হলেও বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
খানজাহান আলী (র.) সেতুর টোল আদায়কারী সিস্টেম প্রকৌশলী তৌফিক আহমেদ রনি বলেন, বাসটির আঘাতে ডিভাইডার ৩০০ গজ দূরে সরে গেছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে।
