মাদারীপুর শহরতলির মহিষেরচর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাগর ফকির ওরফে কালা সাগর (২৮)।
পুলিশ জানায়, সকালে এলাকাবাসী আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গত মঙ্গলবার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাগর। তারপর থেকেই নিখোঁজ ছিল।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তার সহযোগিদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
