নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং পরে গর্ভবতী হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে সাব্বির হোসান, মো. আবির ও অপূর্ব। বুধবার মামলাটি দায়ের করা হয়েছে। এদিকে মামলার পর থেকে ধর্ষিতার বাবাকে আসামি পক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, ঐ ছাত্রীকে গত মার্চ মাসে গৌরীপুরের সাব্বির হোসেন প্রেম ও বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়নি। পরে ভয়ভীতি দেখিয়ে শ্যামগঞ্জ বাজার এলাকার একটি কলেজের পাশে ধর্ষণ করে। এই কাজে সাব্বিরের বন্ধু আবির এবং অপূর্ব সহযোগিতা করে। এ ব্যাপারে থানায় মামলা হলেও অগ্রগতি না হওয়ায় ধীরে ধীরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঐ দিন আরেকটি মামলা করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, ঐ ছাত্রীর জবানবন্দি এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
