টাকার ওপর লেখালেখি ও সিল দেওয়া বন্ধের নির্দেশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

টাকার ওপর লেখালেখি, সিল দেওয়া ও স্ট্যাপলিং বন্ধ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময় ধরে টাকার নোটগুলো যেন প্রচলনযোগ্য থাকে, সে জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোটের প্যাকেট ব্যান্ডিং করতে ২৫ থেকে ৩০ মিলিমিটার পলিমার টেপ ব্যবহার করতে হবে। প্রয়োজনে ব্যাংকগুলো আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে। তবে ১ হাজার টাকার নোটে ১ থেকে ১ দশমিক ১৫ সেন্টিমিটারের স্ট্যাপলিং ব্যবহার করা যাবে।