স্বর্ণের দাম কমল ভরিতে ১১৬৬ টাকা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। কয়েক দফা বাড়ানোর পর বুধবার থেকে সব ধরনের স্বর্ণ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকা। মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হয় ৫৮ হাজার ২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩০ হাজার ৩২৬ টাকা।