ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ঢাকা স্কুল অব ইকোনমিক্সে উদ্যোক্তা অর্থনীতি বিভাগে তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাস্টার অব ইকোনমিক্স (এন্ট্রাপ্রেনিওরশিপ ইকোনমিক্স) শীর্ষক দেড় বছর মেয়াদি ঐ কোর্সের ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে। ফরম সংগ্রহ করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রীদের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। —প্রেস বিজ্ঞপ্তি
