নিয়োগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

নিয়োগ বিজ্ঞপ্তি: গোপালদী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান “গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজে” নিম্নে উল্লেখিত বিষয়ে খন্ডকালীন প্রভাষক নিয়োগ দেয়া হবে। বাংলা-০২ জন, ইংরেজি-০২ জন, সমাজবিজ্ঞান-০১ জন, পদার্থ বিজ্ঞান-০১ জন, রসায়ন-০১ জন, জীববিজ্ঞান-০২ এবং সরকারি বিধি মোতাবেক একজন ল্যাব সহকারী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। মোবাইল: ০১৯৬৩৬৪৩৫২২।       সিকে-২২৯৭

অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি: হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ, ডাকঘর: হাতিরদিয়া, উপজেলা:মনোহরদী, জেলা: নরসিংদীতে শূন্য পদে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি ও মোবইল নম্বর উল্লেখপূর্বক অধ্যক্ষ বরাবর যেকোনো তফসিল ব্যাংক থেকে ১০০০/- টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ সভাপতি বরাবর দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পূর্বের আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।             সিএম-১২৭৬