একজন মহান তাপস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

হযরত বড়ো পীর আবদুল কাদির জিলানীর (রহ) বংশধর হযরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের  (রহ)-এর বংশে জন্মগ্রহণ করেন গাউছে জামান হযরত শাহ সুফি ক্বারী মাওলানা আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রহ)। তিনি একাধারে দীর্ঘ দশ বছর মক্কা শরীফ, মদিনা শরীফ, ইয়েমেন, শ্যাম, সিরিয়া, বায়তুল মোকাদ্দাস, তুরস্কসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মুসলিম বিশ্বে অবস্থান কালে তিনি ইরাকের সর্বোচ্চ বিদ্যাপীঠ ‘মুসল শরীফ’ হতে আরবিতে ৩ বছর অধ্যয়ন করে ‘শায়খ উল কোর্রা’ ডিগ্রি লাভ করেন। হযরত শাহ্ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রহ) বাংলা ভাষাভাষী হয়েও চারটি ভাষার ওপর বুত্পত্তি হাসিল করেন। তিনি একাধারে বাংলা, আরবি ও উর্দু ভাষায় অসংখ্য ক্বাসিদা রচনা করেছেন।  হযরতের কঠিন সাধনা ছিল মাত্র সাতটি লবঙ্গ (লং) দিয়ে ৪০ দিনের চিল্লাহ করা। ‘কে এই মহান তাপস হযরত শাহ্ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রহ)’ গ্রন্থটিতে লেখক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী হযরতের বংশ পরিচয়, বাল্য ও শিক্ষাজীবন, কঠোর রিয়াজত ও সাধনা, আল্লাহ্ প্রদত্ত অলৌকিক ক্ষমতাসমূহ, চিল্লাহসমূহের রিয়াজত, সামাজিক কর্মকাণ্ড এবং তার কতিপয় রচনাবলি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন। গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠকগণ হযরত বড় পীরের (রহ) বংশধর একজন মহান আউলিয়া এবং ক্বাদেরীয়া ত্বরিকার দর্শন সম্পর্কে  বিস্তারিত জানতে পারবেন।

গ্রন্থটির প্রকাশক  শাহজাদা মাহ্বুব ইলাহ্ আল-ক্বাদেরী। পাওয়া যাবে আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি, ২৭৩, কাটাবিল, কুমিল্লায় এবং মো. গাউস পেয়ারা খান, ২১৬/২-এ, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা- এই ঠিকানায়।