পবিত্র আশুরা উপলক্ষ্যে জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টনের (পলওয়েল মার্কেটের বিপরীত পাশে) উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৭ সেপ্টেম্বর ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশিষ্ট প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। এছাড়াও বার্ন প্লাস্টিক সার্জারি রোগীদের ফ্রি চিকিত্সাপত্র প্রদান করবেন। উক্ত অপারেশন ক্যাম্পে আগ্রহী রোগীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ০১৭২৮১৬০৬৩২, ০১৮২১৪৭৪৬১০ মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
