মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৬

কামরুল ইসলাম মমিন

ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্র কামরুল ইসলাম মমিন ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ ঘটিকায় মতিঝিল থানার ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মমিনের পরিবারের পক্ষ থেকে আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে মমিনের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের এবং বরিশালের মেহেন্দীগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।