পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাতিল হয়ে যাওয়া কুমিল্লার তিতাসে ২১ অক্টোবর (সোমবার) ভোটের তারিখ রেখে তপশিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ সেপ্টেম্বর।
