বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ‘এমভি হেরা পর্বত-৮’ নামে একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার ১১০০ টন কয়লা নিয়ে জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে আসার পর বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ১২ জন নাবিক সাগরে পড়ে নিখোঁজ হয়ে যান। পরে নৌবাহিনী, কোস্টগার্ড বাহিনী ও বিভিন্ন মাছ ধরা ট্রলারের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদেরকে ‘এমভি আল নামেরা-৪’ নামের আরেকটি জাহাজে তুলে পুনরায় চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়।
