গাজীপুরে ৬৯১ মেধাবী শিক্ষার্থী পেল ৭৩ লাখ ৮৫ হাজার টাকা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

গাজীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৬৯১ জন মেধাবী শিক্ষার্থীকে ৭৩ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।