গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিক্ষার্থীদের ভিন্নরকম প্রদর্শনী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪

শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ছাত্রছাত্রীদের পোর্ট ফোলিও অ্যান্ড এক্সিবিশন কোর্সের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর ৩ দিনব্যাপী এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জিডিএম-এর ৮ম সেমিস্টারের ২৩তম ব্যাচ বিভিন্ন ধরনের সৃজনশীল লোগো, প্যাকেট, পোস্টার, পেপার অ্যাড ডিজাইন, কর্পোরেট আইডেনটিটি ও থ্রিডি মডেলিং এনিমেশন নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে মোট ৩২ শিক্ষার্থীর বাছাইকৃত ডিজাইন শোভা পায়। ‘ক্রিয়েটিভ উইনস্ এভরিহয়ার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কাজী মফিজুর রহমান, ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল হালিম শেখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের সমন্বয়ক ও সহকারী অধ্যাপক শেখ শাহাবুদ্দিন আহম্মেদসহ গ্রাফিক ডিজাইন বিভাগের সকল শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের উত্তরা ১২নং সেক্টরের ৫নং ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনী চলবে আগামী ৯ ডিসেম্বর অবধি। প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।