ডাক্তার : আপনি মোটামুটি সুস্থ তবে তারপরও আপনার চেঞ্জে যাওয়া দরকার।
মহিলা : কী বলছেন দুজন স্বামী চেঞ্জ করেছি, তিনবার বাড়ি চেঞ্জ করেছি, গাড়ি চেঞ্জ করেছি চারবার...এরপরও....?
নববিবাহিত এক দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের জন্য কোর্টে হাজির হয়েছে।
জজ: আপনারা যদি পরস্পরের সঙ্গে বিচ্ছেদই চান তা হলে কেন বিয়ে করেছিলেন?’
স্বামী বলল, গত ছয় সপ্তাহ ধরে আমরা একসঙ্গে আছি। কিন্তু কোনো ব্যাপারেই আমরা একমত হতে পারছি না।
‘ছয় নয় ইওর অনার সাত সপ্তাহ’, স্ত্রী তাড়াতাড়ি বলল।
