দর্শকের ভালোবাসায় আজও আমি চলচ্চিত্রের সঙ্গে আছি। এটাই পরম পাওয়া। যতদিন বেঁচে আছি সবার ভালোবাসা নিয়ে আরো ভালো ভালো গল্পের ছবিতে কাজ করে যেতে চাই। আর সবার ভালোবাসায় ভালো আছি। আমি বর্তমানে দুটি ছবিতে অভিনয় করছি। ভালো গল্প হলে নিয়মিত কাজ করতে চাই। কারণ চলচ্চিত্রই সবচেয়ে বড় প্রাপ্তি আমার। এই চলচ্চিত্রই আমাকে সুচরিতা বানিয়েছে। নাম-যশ-খ্যাতি এনে দিয়েছে।
