তারকা বচন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

 

ঘুরে-ফিরে একই মুখ দেখতে দেখতে দর্শকরা কয়েক বছর ধরে বিরক্ত। শুটিংয়ের জন্য বাংলাদেশের আনাচে-কানাচে যেখানে যাই, বিরক্তির কারণটা উপলব্ধি করতে পারি। গ্রামীণ পটভূমি, শহুরে গল্প, কমেডি এবং প্রেম—সব ধরনের নাটকে ঘুরে-ফিরে তিন-চারটা ছেলে কাজ করছে। বাংলাদেশে কিন্তু প্রচুর অভিনয়শিল্পী আছেন, তারপরও পরিচালকদের স্বাধীনতা না থাকায় এই চক্র থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ ও বিপণন বিভাগ দোহাই দেয় পৃষ্ঠপোষক ও এজেন্সির। সব মিলিয়ে ‘স্পন্সররা চায়’ এই দোহাই দিয়েই কাজগুলো হচ্ছে।

 

নাটকে ঘুরে-ফিরে একই মুখ দেখা প্রসঙ্গে

 

নির্মাতা ও অভিনেতা

সালাহউদ্দিন লাভলু

 

০০০

প্রিয় দিন

প্রিয় রাত

খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘প্রিয় দিন প্রিয় রাত’। নাটকটি রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম এবং অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররুখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বির অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।