রয়টার্স
ব্রাজিলের রিও ডে জেনেইরোর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের উত্তর দিকের বাদিম হাসপাতালে আগুন লাগে। স্থানীয় গ্লোবো নিউজের খবরে একথা বলা হয়েছে।
টেলিভিশনের ছবিতে আগুন লাগার পর রোগীদের হাসপাতালের বেডে শুইয়ে রাস্তায় বের করে আনার চিত্র মিলেছে; রোগীদের পাশে এ সময় হাসপাতালটির চিকিত্সক ও নার্সদেরও দেখা গেছে।
