চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম পিউরিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুই সেমি ফাইনাল খেলা আজ শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনের প্রথম সেমি ফাইনালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় সেমি ফাইনালে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ও সাদার্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। খেলা শুরু হবে বিকাল ২টায় ও বিকাল ৪টায়। এবারের টুর্নামেন্টে নয়টি দল অংশগ্রহণ করে। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলেছিল দলগুলো। শীর্ষস্থান অর্জনকারী চার দল সেমি ফাইনালে খেলার সুযোগ লাভ করে।
