বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ঐতিহাসিক আয়োজনের জন্য লোগো ডিজাইন আহ্বানে ৩১ আগস্ট পর্যন্ত জমা পড়েছে প্রায় ২৪০০ লোগো। সেরা লোগোর ডিজাইনারকে দেওয়া হবে ৫ লাখ টাকা পুরস্কার।
লোগো বাছাই কমিটির প্রথম সভায় শুরু হয়েছে সেরা লোগো বেছে নেওয়ার কাজ। সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। কমিটির আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে লোগো বাছাইয়ের পাশাপাশি তা ব্যবহারের নীতিমালা নিয়েও আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি
