শাহসুফি লুত্ফুল হকের স্মরণসভা আজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

আজ শনিবার খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম গাউছে জামান আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর বড়ো পৌত্র শাহসুফি মৌলভী সৈয়দ লুত্ফুল হক ফরহাদাবাদী (র.) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের লাল দীঘির পাড় জেলা পরিষদ মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আলহাজ শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি