সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

সাতক্ষীরা প্রতিনিধি

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল          হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের রসুলপুর চৌরঙ্গি মোড়           এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ গ্রামের মুজিবর রহমানের পুত্র।

শেখ নুরুল হুদার স্ত্রী পপি বেগম জানান, সদর থানার এসআই নাসির উদ্দীন তার স্বামীকে রাতে গ্রেফতার করে নিয়ে গেছেন।

এসআই নাসির উদ্দীন জানান, গ্রেফতাকৃত জামায়াত নেতা শেখ নুরুল হুদার বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।