ম্যাজিক বাউলিয়ানার রেজিস্ট্রেশন শুরু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

বাংলাদেশের সবচেয়ে বড়ো ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর তৃতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সাতটি অঞ্চল— ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর অডিশন রাউন্ড।

অডিশন রাউন্ড থেকে বাছাই করা শিল্পীদের পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। তাদের নিয়ে করা হবে গ্রুমিং সেশন। সেখানে শিল্পীদের সংগীত পরিবেশনা, সুরের ব্যবহার, যথাযথ স্কেল নির্বাচন, শুটিং সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানো, মাইক্রোফোনের পজিশন, শব্দ প্রক্ষেপণ, পারফর্মিং আর্টসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা দেওয়া হবে। বাছাই করা এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর মূল প্রতিযোগিতা। পর্যায়ক্রমে এদের মধ্যে থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর মঞ্চে গাওয়ার সুয়োগ পাবেন। -প্রেস বিজ্ঞপ্তি