মৌলভীবাজারে গার্ল গাইডসদের দীক্ষা প্রদান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

মৌলভীবাজার প্রতিনিধি : গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার জোত্স্না রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ময়নুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বেগম শামছুন নাহার, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগম, গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেটের সম্পাদক কামরুন নাহার, শিক্ষক অপরাজিতা রায়, প্রভা সিনহা প্রমুখ। পরে অতিথিরা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের দিনব্যাপী দীক্ষা প্রদানের জন্য জেলার মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস গাইডদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক গার্ল গাইডস অংশগ্রহণ করে               —ইত্তেফাক