বরিশাল অফিস
বরিশাল নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
শুক্রবার ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ও মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির জেলা শাখার সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সদস্য বাবুল তালুকদার প্রমুখ।
