জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল জগন্নাথপুর বাস্তবায়ন কৌশলবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগে বাস্তবায়ন সম্ভব। হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় পর্যটনকেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ কক্ষে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি মো. হারুন অর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
