স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পদ্মা নদী থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর আলুপট্টি এলাকায় শুক্রবার সকালে পদ্মা মন্দিরের সামনে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বোয়ালিয়া মডেল থানায় খবর দেয়।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারায় পদ্ম নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ-লালন শাহ সেতুর মাঝামাঝি পদ্মা নদীর পশ্চিম পাড়ের তীরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ ওবাইদুল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। লাশের চেহারা বুঝা যাচ্ছে না।
