গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক পালনে প্রস্তুতিসভা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৮

ভোলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় নিরাপদ ভবিষ্যত্ এবং জলবায়ু সুরক্ষার দাবিতে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক-২০১৯ ও জলবায়ু অবরোধ কর্মসূচি পালনের জন্য ভোলায় ইয়ুথ পাওয়ারের সমন্বয়ে কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুইন আইল্যান্ড হোটেলে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২২ সেপ্টেম্বর সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালনের সিদ্ধান্ত হয়েছে।