স্বরপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৮

স্ব্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবুর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক পোশাক শ্রমিক (১৬)। ওই পোশাক শ্রমিকের বাড়ি উপজেলার জিরবাড়ী গ্রামে। বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ মেয়েটির বিয়ে বাড়িতে উপস্থিত হয়। পুলিশ উভয় পক্ষকে ইউএনওর সামনে হাজির করে। পরে ইউএনও সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই পোশাক শ্রমিকের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেন এবং তার দাদা আব্দুর রব এ মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পান। বর আবদুল্লা (২১) মুচলেকা দিয়ে তার বাবা জিম্মায় ছাড়া পান। আবদুল্লাহ পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে।