জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্রসহ শাহ আলম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, শাহ আলম অস্ত্র ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় শিবগঞ্জ উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলমকে একটি শূটারগান, এক রাউন্ড গুলিসহ আটক করে। এ ব্যাপারে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
