বাকৃবিতে সংবাদ সম্মেলন
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রাণিসম্পদ অধিদপ্তর প্রস্তাবিত নতুন অর্গানোগ্রামে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদ সৃষ্টি এবং পশুপালন ও পশুচিকিত্সা পেশার জন্য স্বতন্ত্র দুটো অধিদপ্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পশুপালন অনুষদ ছাত্র সমিতি।
শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পশুপালন অনুষদের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদে সম্মেলনে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নজমুল ইসলাম, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মুনিরুজ্জামান, পশুপালন অনুষদ ছাত্র সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হাশেমসহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।
