দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনার নগরবাড়ি কাজিরহাটকে সংযুক্ত করে আরিচা-মানিকগঞ্জ-দৌলতদিয়া-রাজবাড়ীকে একীভূত করে ওয়াই প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন হয়েছে। ত্রিমুখী ২য় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে শুক্রবার ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে পাবনা জেলা উন্নয়ন ফোরামের ব্যানারে মানববন্ধন পালিত হয়।

উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।