রাজৈরে দেড় বছরের শিশু ধর্ষণের অভিযোগ আটক এক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর উপজেলার রাজৈর ইউনিয়নের চৌরায়াবাড়ী গ্রামে দেড় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শিশুটির চাচাতো মামা হূদয় ভক্তকে (২১) আটক করে র্যাবে সোপর্দ করেছে স্থানীয় ব্যক্তিরা।

গতকাল শুক্রবার তাকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের সুষেণ ভক্তের ছেলে হূদয় ভক্ত তার ভগ্নিপতির ভাতিজি দেড় বছরের শিশু মেয়েটিকে নিয়ে ঘুরতে বের হয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দেড় বছরের এক শিশু ভর্তি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন জানান, বাজিতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাগর ব্যাপারী স্থানীয় জনতার সহযোগিতায় ধর্ষককে আটক করে মাদারীপুর র্যাব-৮-এ সোপর্দ করেছে।

রাজৈর থানার ওসি শাহজাহান ধর্ষককে আটকের কথা নিশ্চিত করেছেন।