শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার পোরজনা বাজারে বিশা শেখের ছেলে আকবর আলীর করাতকলে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা ও বন বিভাগের নিয়ম না মানায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাবিবুল্লানগর ইউনিয়নের নগরডলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশের দোকানে মিষ্টি বিক্রি করায় দোকানদার ময়নাতদন্তের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।
