জৈন্তাপুরে ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা রাজবাড়ী ফুটবল মাঠে অভিযান করে ১১ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার যশপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, আটক জয়নালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবি‘র অভিযানে ১৭ গরু আটক

সিলেট জৈন্তাপুর সীমান্তের লালাখাল বাঘছড়া থেকে ১৯ বিজিবি‘র টহল টিম ৫টি ভারতীয় গরু আটক করেছে। ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাঘছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৭টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।