সুনামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া এক নারীর মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের সাদকপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া ৫৬ জনের মধ্যে জলি রানী দেব (৩২) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সঞ্জয় দেবের স্ত্রী। বৃহস্পতিবার সাদকপুরে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে গুরুতর অসুস্থ  হয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্ির্ত করার পর তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিত্সার জন্য রাতেই হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জে সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানান, বিয়ের অনুষ্ঠানে গরম এবং ফুড পয়জেনিং খাবার খেয়ে এমন সমস্যায় আক্রান্ত হয়ে ঐ নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে আসার পর তার অবস্থার অবনতি হলে তাকে তাত্ক্ষণিক সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। তিনি সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন।