চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাকলিয়া বউবাজার এলাকায় গোসলে নেমে আবদুল কাইয়ুম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে। মৃত কাইয়ুম বাকলিয়া বউবাজার এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, ফুটবল খেলা শেষে একদল কিশোর নদীতে গোসলে নামে। তাদের মধ্যে আবদুল কাইয়ুম নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
