পূর্বধলা (নেত্রকোনা ) সংবাদদাতা
পূর্বধলায় ৬৫ লিটার চোলাই মদসহ এক পুরুষ ও দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, যতিন্দ্র রবিদাস, সন্ধ্যা রানী রবিদাস ও মিনতি রানী রবিদাস।
বৃহস্পতিবার রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের তিন জনের বাড়ি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামে।
র্যাব-১৪ ময়মনসিংহ এর পুলিশ পরিদর্শক অমিতাভ শেখর চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি টিম জালুশুকা গ্রামে অভিযান চালিয়ে যতিন্দ্র রবিদাসের বাড়ি থেকে ৬৫ লিটার চোলাই মদসহ তাদের আটক করে।
এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
