পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কালিসীমা গ্রাম থেকে সুরমা বেগম নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুরমা ঐ এলাকার কৃষক মমিন মিয়ার স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।