ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, সমাজের পিছিয়ে থাকা বেদে ও হিজড়া জনগোষ্ঠীকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার করা হবে। তারাও সমাজে বিশেষ ভূমিকা রাখবে। গতকাল শুক্রবার বিকালে সাভারের বাড্ডা হাইস্কুল মাঠে ৫০ জন বেদে ও হিজড়া গোষ্ঠীর ৫০ দিনব্যাপী সেলাই এবং বিউটিফিকেশন প্রশিক্ষণ শেষে সনদ ও এককালীন অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গনি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল, সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম প্রমুখ।
