রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষক ও মালিকদের অংশগ্রহণে শুক্রবার কাঞ্চন ব্রিজ এলাকায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা আলহাজ সালাউদ্দিন ভুইয়া, মুড়াপাড়া কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল আজিজ, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল মজিদ জুয়েল, কিন্ডারগার্টেনের শিক্ষক ও মালিক আব্দুল্লাহ আর মামুন, মনিরুল হক, এম এ কালাম, ইকবাল হোসেন, সোহেল রানা, আব্দুল আলীম সরকার, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন, গোলজার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলোকেও সরকারি নিয়মনীতির মধ্যে আনতে হবে। শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা দিতে হবে।
