গতকাল শুক্রবার রাতে দেশের আকাশে দেখা গেল বহু কাঙ্খিত সেই মাইক্রো মুন। মহাজাগতিক ‘সুপার মুন’ নিয়েই এতোদিন মেতে ছিল গোটা বিশ্ব। গতকাল পূর্ণিমার রাতে অতিকায় চাঁদের পরিবর্তে আকাশে দেখা দিয়েছিল ক্ষুদ্রাকৃতির চাঁদ।
গতকাল চাঁদ অবস্থান করছিল পৃথিবী থেকে দূরতম স্থানে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দু’লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইল হলেই মাইক্রো ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮১৬ মাইল দূরে অবস্থান করছিল চাঁদ। বিজ্ঞানীদের মতে, মাইক্রো মুনের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়। দীর্ঘ ১৩ বছর পর দেখা মিলেছে ক্ষুদ্র চাঁদের। এর আগে দেখা গিয়েছিল ২০০৬ সালের জানুয়ারি মাসে। তবে ভয় নেই, প্রিয় চাঁদ এত দূরে থাকবে না। অভিলাসী চাঁদ ক্রমশ চলে আসবে পৃথিবীর কাছে। আবারও স্নিগ্ধ জোছনার আলোর বন্যায় ভাসবে পৃথিবী।
