g বিনোদন রিপোর্ট
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘রেনেসাঁ’। রেনেসাঁর পথচলা শুরু ১৯৮৫ সাল থেকে। এই দীর্ঘ যাত্রায় তারা শ্রোতা-ভক্তদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। এসব জনপ্রিয় গানের মাঝে শিশুদের নিয়ে গাওয়া তুমুল জনপ্রিয় গান, ‘আজ যে শিশু’। সম্প্রতি দুরন্ত টিভি এই গানটি নতুন করে দৃশ্যায়নের উদ্যোগ নেয়। গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন রেনেসাঁ ব্যান্ডের সদস্যবৃন্দসহ শিশুশিল্পীরা। এটি পরিচালনা করেছেন আরাফাত সেতু। শিশুদের নিয়ে রচিত এই গানটি নতুনভাবে দুরন্ত টেলিভিশনের পর্দায় দেখা যাবে আগামী ১৬ ডিসেম্বর থেকে।
