g বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রে কাজ করবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘বোবা রহস্য’। এতে আরো অভিনয় করবেন কলকাতার ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। থাকবেন বাংলাদেশের অভিনেতা আমান রেজা, ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বাসুসহ অনেকে। এটি পরিচালনা করবেন অভিষেক বাগচী। চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ১২ জানুয়ারি থেকে। ছবিটির শুটিং হবে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে।
তবে চলচ্চিত্রটির গল্প নিয়ে এখনো মুখ খুলতে চাচ্ছেন না কেউ।
