এক ফ্রেমে দুই সুন্দরী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

এবার মিস ওয়ার্ল্ড হয়েছেন মেক্সিকোর ভেনেসা পোঞ্চ। অন্যদিকে, এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী হয়েছেন ১৩তম। শনিবার চীনের সানাই শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে ভেনেসা পোঞ্চের সঙ্গে ছবি তুলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন ঐশী। তিনি লিখেছেন, ‘২০১৮-এর মিস ওয়ার্ল্ড ভেনেসা পোঞ্চকে আমার পক্ষ থেকে স্বাগতম।’