খবর :সার্জারির ছাত্র ও শিক্ষানবিশদের টেক্সট বই ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের জন্য এই বইয়ের ১০টি কপি কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। বইটির বাজারমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা হলেও স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি বই কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকা করে।
কী কারণে মেডিকেল কলেজের জন্য ৫৫০০ টাকা দামের বই ৮৫,৫০০ টাকা দিয়ে কেনা হলো, সেই কারণ অনুসন্ধান করে ঠাট্টারু সত্যজিত্ বিশ্বাস তুলে এনেছেন অবিশ্বাস্য সব গুপ্ত তথ্য।
v বইয়ের সঠিক মূল্য কয়জন দিতে পারে?
তাই সে চেষ্টা করতেই এত দাম দিয়ে কেনা।
v বইয়ের মূল্য আসলে ৫৫০০ টাকা নয়, ৮৫,৫০০ টাকা।
প্রিন্টিং মিসটেকের কারণে সামনের ‘৮’ সংখ্যাটি বাদ পড়ে
গেছে। ছাপাওয়ালারা ভুল করতেই পারে, তাই বলে বিচক্ষণ
স্বাস্থ্য অধিদপ্তর তো আর ভুল করতে পারে না।
v নিজের দাম নিজেরই বাড়াতে হয়। এ বাণীতে উদ্বুদ্ধ
হয়ে বইটি নিজেই নিজের দাম বাড়িয়ে নিয়েছে।
v পেপার পত্রিকায় সংবাদ শিরোনাম হওয়ার জন্য।
v বই প্রকাশককে উত্সাহ দেওয়ার জন্য।
v ফেসবুক লেখকদের ইস্যু হওয়ার জন্য।
v বইটির আগের ভার্সনের দাম ৫৫০০ টাকা ছিল। এটা তো নতুন ভার্সনের বই। নতুন ভার্সনের বইয়ের দাম একটু বেশি হতেই পারে। এটা নিয়ে এত চিল্লাচিল্লির কী আছে, বুঝলাম না!
