বিটিভি এখন ভারতে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

বিটিভির মাধ্যমে ভারতীয়রা

কিভাবে উপকৃত হবে, তা

জানাচ্ছেন মুহা. তাজুল ইসলাম

এই বিটিভির মাধ্যমে ভারতীয়রা জানতে পারবে যে, মশা সম্পূর্ণভাবে মানুষের নিয়ন্ত্রণে আছে।

 

বিটিভি দেখে ভারতীয় দর্শকেরা উপলব্ধি করতে পারবে যে, বিরোধী দল কেন দেশের জন্য ক্ষতিকর।

 

বিটিভির একই জিনিস ঘুরেফিরে বারবার দেখে নিজেকে ধৈর্যশীল হিসেবে তৈরি করতে পারবে।

 

বিটিভির রাত আটটার সংবাদ দেখিয়ে বাচ্চাকে কম সময়ের মধ্যে ঘুম পাড়াতে পারবে।

 

একমাত্র বিটিভির মাধ্যমে জানতে পারবে বাতাবি লেবুর বাম্পার ফলনের গোপন সূত্র।

 

বিটিভির মাধ্যমে বিশ্বমানের সব নাটক, টিভি সিরিজ কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে দেখতে পারবে।

 

এই বিটিভি দেখলে ভারতীয়রা জানতে পারবে যে, ঢাকা কিভাবে অল্পদিনের মধ্যে নিউইয়র্ক, সিঙ্গাপুর, ভেনিস হয়ে গেছে!