সম্প্রতি ভারতের চন্দ্রযান পাঠানো নিয়ে ফেসবুকে বেশ হইচই হচ্ছে। বাংলাদেশ যদি চাঁদে রকেট পাঠাত, তাহলে কী রকম ঘটনা ঘটত, তা এবার দেখে নেওয়া যাক। সঙ্গে আছেন সুদিপ্ত কুমার নাগ
বিজ্ঞানীরা অনেক গবেষণা করে চন্দ্রযান পাঠাল, আর আপনি কিনা সেই চন্দ্রযানের ছবি দিয়ে প্রোফাইল পিকচার আপলোড করলেন?
কিভাবে?
০০০
আমিও তো চন্দ্রযান বানানোর জন্য সাহায্য করেছি।
আমি সরকারকে ট্যাক্স দিই। আর সেই ট্যাক্স দিয়ে ওই চন্দ্রযান বানানো হয়েছে। এজন্য আমার সাথে চন্দ্রযানকে জোড়া লাগিয়ে ছবি দিয়েছি।
০০০
সবার ফেসবুকের প্রোফাইল পিকচার হতো সেই চন্দ্রযানের ছবি লাগিয়ে।
০০০
আমরা বিয়ের পর চন্দ্রযানে করে হানিমুনে যাব।
০০০
আগে বিসিএস ক্যাডার হয়ে আমাকে বিয়ে করো, তারপর চন্দ্রযানের কথা চিন্তা কোরো।
০০০
প্রেমিক-প্রেমিকাদের প্রপোজ করার ক্ষেত্রে চন্দ্রযানের বিষয় যুক্ত হতো।
০০০
ভাইয়েরা আমার, এবার চন্দ্রযান উেক্ষপণ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি নিজে সূর্যে রকেট পাঠাব।
০০০
ভাই, সূর্যে রকেট পাঠানো তো কোনো দেশের পক্ষেই সম্ভব না। একটু কম করে চাপাবাজি করেন।
০০০
সরকারি অনেক নেতা ভাষণ দেওয়ার সময় চন্দ্রযানকে নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে প্রচার করত।
০০০
এই সরকারের আমলে চন্দ্রযান পাঠানো হলো। এ বিষয়ে আপনার কী মতামত?
০০০
এই সরকার চন্দ্রযানে করে আমাদের বিরোধী দলীয় নেতাদের দেশ থেকে তাড়িয়ে চাঁদে গুম করে দিচ্ছে। চাঁদে রকেট পাঠানোর নামে ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না।
০০০
বিরোধী দল এই চন্দ্রযানকে নেতা গুম করার ইস্যু হিসেবে দাবি করত।
