কামরুজ্জামান দিশারি
হঠাত্ করেই খাট এসেছে
আলোচনার মঞ্চে
দূর অতীতে মানুষ তবে
শুইত পেতে ধঞ্চে!
খাস কামরায় খাট দেখলেই
চমকে কেন পিলে
এত্তটুকুও নেই কী তবে
রোমান্স তোদের দিলে!
আয়েশ করে পায়েশ খেতে
খাট যদি রয় ঘরে
যায় কী মানা! পরের যদি
মন আনচান করে!
খাট নিয়ে এই মাতামাতি
যায় না মানা যায় না
কাজের ফাঁকে বিশ্রাম চাই
তাই তো খাটের বায়না।
কর্তাবাবু হওনি, তোমার
খাসকামরাও নেই তো
ফাঁস করে ক্যান খাটকে নিয়ে
নাচ করো ধেই-ধেইতো!
